25
May
সস্ত্রীক রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। এ সময় মন্দিরে তারা প্রার্থনাও করেছেন।



গত ১২ মে সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান মরিশাসের প্রেসিডেন্ট। তখন মন্দিরে মরিশাসের প্রেসিডেন্টকে স্বাগত জানান মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী রমেন মন্ডল এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে পৃথ্বীরাজ সিং রূপন ও তার স্ত্রী মন্দিরে প্রসাদ গ্রহণ করেন।

পরিদর্শনের সময় পৃথ্বীরাজ সিং রূপনকে একটি উত্তরীয় দিয়ে অভ্যর্থনা একই সঙ্গে ‘ঢাকেশ্বরী মা’-এর প্রতিরূপ ডিজাইন করা একটি ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কামটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
