অসাম্প্রদায়িক চেতনায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ও দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যার পর ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধানের উপর কুঠারাঘাত করে চার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে দেশটিকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা হয়। তখনকার সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ও দেশে বিরাজমান অবস্থার প্রেক্ষাপটে এদেশের সর্বজন শ্রদ্ধেয় কয়েকজন স্বনামধন্য ব্যক্তি একত্রিত হয়ে ১৯৭৮ সালে আমাদের প্রাণের সংগঠন মহানগর সার্বজনীন পূজা কমিটি প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে সংগঠনটি নির্যাতিত মানুষের বৃহত্তর ঐক্যের সূচনা করে, প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যা এদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক ধারার কাছে একটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রশংসা লাভ করে। বর্তমানে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকা মহানগরের প্রত্যেকটি থানায় শাখা কমিটি গঠন করে সাংগঠনিক কর্মকান্ডকে পরিচালনা করছে। এ ধরনের সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে ঢাকা মহানগরের সনাতন ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে একটি মেলবন্ধন তৈরি করার সুযোগ সম্প্রসারিত হয়।
দেশের রাজধানী ঢাকা মহানগরের সকল জনগোষ্ঠি ও প্রশাসনিক সকল প্রতিষ্ঠানের সাথে নিবিড় সম্পর্ক গড়ার লক্ষ্যে যোগাযোগ সম্প্রসারিত করার প্রয়াসে মহানগর সার্বজনীন পূজা কমিটি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সকল থানা কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদকগণের নাম, ছবি ও মোবাইল নম্বর সম্বলিত প্রথমবারের মত একটি ডিরেক্টরি প্রকাশিত হলো।
আমরা আশা রাখি প্রকাশনাটি আপনাদের সকলের নিকট গ্রহণযোগ্য হবে
প্রকাশনাটি দেখতে অথবা ডাউনলোড করতে বাটনে ক্লিক করতে পারেন।

